Breaking News
Home / TRENDING / করোনা যুদ্ধে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার অনুরোধ রামকৃষ্ণ মিশনের

করোনা যুদ্ধে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার অনুরোধ রামকৃষ্ণ মিশনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পাশে থাকার আহ্বান জানাল রামকৃষ্ণ মিশন (Ramkrishna Mission)। রবিবার বেলুড় মঠ থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করে মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দজী এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “সারা বিশ্বজুড়ে করোনা মহামারীর আকার ধারণ করেছে। আমাদের দেশেও করোনার প্রকোপ তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী করোনাকে প্রতিহত করার জন্য ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। আপনাদের কাছে অনুরোধ এই নির্দেশ মেনে চলুন। করোনার ত্রাণে দেশে এবং দেশের বাইরে মিশন সেবাকাজ করছে।” সুবীরানন্দজী মহারাজের কথায়, “দেশের ১৩০ কোটি মানুষ সমবেতভাবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই ভয়ঙ্কর মহামারীর বিরুদ্ধে সুস্থ থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হোন।”

এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের বাণীর উল্লেখ করে তিনি বলেছেন, “স্বামীজি বলেছিলেন আমি চাই জগতের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে সমস্ত শুভ শক্তিকে ঐক্যবদ্ধ করতে।” স্বামী সুবীরানন্দজী আরও বলেন, “স্বামীজি যেমন বলেছিলেন, তেমন আমাদের শরীর, মন, বুদ্ধি ও অন্তরাত্মার সমস্ত শুভ শক্তিকে এই ভয়ঙ্কর মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *