Breaking News
Home / TRENDING / ‘লকডাউন – সোশ্যাল ডিসটেন্সিং’-কে পাত্তা না দিয়ে হাওড়ায় বাজারে উপচে পড়া ভিড়

‘লকডাউন – সোশ্যাল ডিসটেন্সিং’-কে পাত্তা না দিয়ে হাওড়ায় বাজারে উপচে পড়া ভিড়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন চুলোয় ! কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Home Ministry) অধীন অন্তঃরাজ্য প্রতিনিধিদলের হাওড়া এলাকা পরিদর্শনের পরেও সম্বিৎ ফেরেনি বাসিন্দাদের। লকডাউনের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিংকে পাত্তা না দিয়ে বাজারে মজে রইলো হাওড়াবাসী। রবিবার সকালে হাওড়ার সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বসা নতুন বাজারে গাদাগাদি করে মহানন্দে বাজার করতে দেখা গেল। চ্যাটার্জি হাট থানার কাছ থেকে বাজার সরিয়ে এখানে আনা হলেও মেলার পরিস্থিতি এখানেও। অন্যদিকে আন্দুল রোডের উপর হাঁসখালি পোলের উপর প্রায় এক কিমি জুড়ে রাস্তাতেই বসে গিয়েছে বাজার ।

অথচ এই পথেই পূর্ব ভারতের ইন্ডিয়ান ওয়েলে ডিপো। বেশ কয়েকটি বেসরকারী নামী হাসপাতাল পড়ে এই রোডে । রাস্তার ওপরে মেলার কায়দায় বাজার বসে যাওয়ায় বিপাকে অনেকেই । এছাড়া রামরাজাতলার বাজার শংকর মঠ মাঠে তুলে আনলেও গাদাগাদি করে ভিন এলাকা থেকে লোক এসে বাজার করছে এখানে।ফলে পুলিশ মানুষকে সরাতে হিমসিম খাচ্ছে। বাজার করতে আসা মানুষের মনোভাব এমন যে তারা ভাবছেন ,”মরি মরবো -খেয়ে মরবো । অন্যকে নিয়েও মরবো।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *