Breaking News
Home / TRENDING / বেসুরে আইএনটিইউসি, ধর্মঘট সফল নয়, মত রমেন পাণ্ডে গোষ্ঠীর

বেসুরে আইএনটিইউসি, ধর্মঘট সফল নয়, মত রমেন পাণ্ডে গোষ্ঠীর

নিজস্ব সংবাদদাতা:

ধর্মঘট নিয়ে এবার বেসুরে আইএনটিইউসি-র রমেন পাণ্ডে গোষ্ঠী। এমনিতে বামেদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেসের শ্রমিক সংগঠন। যদিও ধর্মঘটের শেষদিনে রাজ্য আইএনটিইউসির রমেন পাণ্ডে গোষ্ঠী জানিয়ে দিল, ধর্মঘট সফল হয়নি। বুধবার কলকাতা শহরে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি বলে জানান রমেন পাণ্ডে। তবে ধর্মঘটের ইস্যুগুলিকে পুরোপুরি সমর্থন করছেন বলে জানান প্রাক্তন আইএনটিইউসি সভাপতি। একই ইস্যুতে রমেন পান্ডে, সর্দার আমজাদ আলির মতো কংগ্রেসের শ্রমিক নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করেন আজ। শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার জন্য রাজ্যপালের কাছে দাবি জানান শ্রমিক নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *