ওয়েব ডেস্ক:
বিরোধীরা যাই বলুন, ভারতের জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যে এখনও একজনই, ফের তার প্রমাণ দিচ্ছে ‘নমো’ অ্যাপ। হ্যাঁ, অবশ্যই সেই ব্যক্তিত্বের নাম নরেন্দ্র দামোদর মোদী। জেনে রাখো ভালো, যে বিরোধী রাজনীতির তীব্র শোরগোলের দিনেও লোকসভা নির্বাচনের আগে ‘নমো’র মাধ্যমে হটকেকের মত বিকোচ্ছে মোদী নামাঙ্কিত হুডি, কফি মগ৷
অন্যদিকে বিজেপি সাংসদেরাও ‘নমো এগেইন’ লেখা হুডি পড়ে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ার দেওয়াল। সবচেয়ে বড় কথা, শত ব্যস্ততা সত্ত্বেও তাঁদের সেই পোস্টে কমেন্ট করছেন, রিট্যুইট করছেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ উদ্দ্যেশ্য পরিস্কার, নিজের ব্র্যান্ডের প্রচার কীভাবে ধরে রাখতে হয় তা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ভালোই জানেন।

যাই হোক, আসল কথা হল শুধু বিজেপি সাংসদ বা নেতারাই নন, ‘নমো’ ব্যাণ্ডের হরেক জিনিস কিনছেন আপামর মোদী ভক্তেরা৷ আর ব্র্যান্ডের এই বিপুল জনপ্রিয়তা দেখে আশায় বুক বাঁধছে বিজেপিও৷ উল্লেখ্য, নমো ব্র্যান্ডের টিশার্ট, কাপ, নোটবুক সবেতেই এখন মোদীর প্রত্যাবর্তনের বার্তা ‘নমো এগেইন’ জ্বলজ্বল করছে৷ বলা বাহুল্য, লোকসভা নির্বাচনের প্রচারে অ্যাপ ‘নমো’ ক্রমশ গেরুয়া শিবিরের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে৷
মঙ্গলবার সাংসদ অনুরাগ ঠাকুর থেকে মন্ত্রী থাওয়ারচন্দ গেহলট—প্রত্যেকেই ‘নমো অগেইন’ হুডি পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news