নীল বণিক :
অলীক চক্রবর্তী গ্রেফতারের পর ভাঙড়ের জমি আন্দোলনে যাতে কোনও ভাটা না পড়ে সেজন্য সেখানকার হাল ধরছেন নতুন নেতৃত্ব । দক্ষিণ ভারত থেকে নকশাল নেতা কে এন রামচন্দ্রন ইতিমধ্যেই ভাঙড়ে এসে পৌঁছে গিয়েছেন । এবার তাঁর নেতৃত্বেই হবে জমি আন্দোলনের কাজ। প্রথম দিনেই তিনি নতুন করে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করেন শর্মিষ্ঠা চক্রবর্তীর সঙ্গে। তারপর খামাড় হাটে রাজ্যের বেশ কয়েকজন নকশাল নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। জুলাই মাসের প্রথমেই যাতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে নামা যায় তার প্রস্তুতি শুরু করেছেন কে,এল,রামচন্দন। নকলাল নেতা প্রথমেই গুরুত্ব দিয়ে দেখছেন সংগঠনের খবর কারা পুলিশের কানে তুলছে। তারজন্য প্রয়োজনে ভাঙড় আন্দোলনের কমিটিরও কিছু পরিবর্তন ঘটাতে পারেন কে,এল, রামচন্দন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news