Breaking News
Home / TRENDING / প্রয়াত রামবিলাসের মন্ত্রকের আপাতত দায়িত্ব পীযূষ গোয়েলকে

প্রয়াত রামবিলাসের মন্ত্রকের আপাতত দায়িত্ব পীযূষ গোয়েলকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গতকালই প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান (Rambilas Paswan )। ঠিক তার একদিন পরেই খাদ্য উপভোক্তা ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের দায়িত্বে আপাতত দেখভালের দায়িত্ব দেয়া হল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goel)। ২০১৪ সাল থেকে লোক জনশক্তি পার্টির সভাপতি তথা দেশের বর্ষীয়ান রাজনীতিক রামবিলাস পাসোয়ান এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল। গতকাল মাত্র ৭৪ বছর বয়সে এই প্রবীণ রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমতাবস্থায় এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) পরামর্শে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আপাতত মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন পীযূষ গোয়েলকে।

প্রসঙ্গত ১৯৬৯ সালে সমাজবাদী পার্টির হয়ে বিহারে বিধানসভা ভোটে দাঁড়ানো তিনি এবং বিধায়ক নির্বাচিত হন। আর এটাই ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম পদার্পণ।
আর এরপর নানান উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন তিনি। দিল্লির সমস্ত রাজনৈতিক আন্দোলনে অবাধ যাতায়াত ছিল তার। ইউপিএ ও এনডিএ এই দুই আমলেই একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। তবে বর্তমানে বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে বেশ কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে যাওয়ার কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন। তাঁর অস্ত্রপ্রচার হয়। ফের অস্ত্রপ্রচার হওয়ার কথা ছিল রামবিলাস পাসোয়ান। কিন্তু তার আগেই জীবন রেখায় ইতি ঘটল এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *