Breaking News
Home / TRENDING / পুরোহিত সহ ১২ জন করোনা সংক্রমিত, ১৫ অক্টোবর অবধি বন্ধ কেরলের পদ্মনাভ মন্দির

পুরোহিত সহ ১২ জন করোনা সংক্রমিত, ১৫ অক্টোবর অবধি বন্ধ কেরলের পদ্মনাভ মন্দির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেশের অন্যতম বিখ্যাত মন্দির কেরালা তিরুবনন্তপুরমে পদ্মনাভস্বামী মন্দির (Padmanava Temple) এ এবার ছায়া পরল কোরোনার। জানা গেছে এই মুহূর্তে এই মন্দিরের ১০জন পুরোহিত এবং দুজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আর এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। এই মন্দিরের এক্সিকিউটিভ অফিসার রথীনশান আইএএস জানিয়েছেন-” মন্দিরের নিত্য পূজার পুরোহিতেরা যেহেতু বর্তমানে করোনা আক্রান্ত হয়েছেন তাই এই কদিন ধরে মন্দিরের তন্ত্রী মন্দিরের প্রধান পুরোহিত এর কাজ করবেন”। তিনি আরো জানিয়েছেন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কারও শরীরেই এখনো পর্যন্ত করোনার কোনও উপসর্গ দেখা যায়নি।

প্রসঙ্গত দেশের সর্বত্র কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরই মার্চ মাস থেকেই মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয় সকলের জন্য। এরপর গত ২৬ শে আগস্ট পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও মন্দিরের দরজা আবার পুনরায় খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। অবশ্য ভক্তদের জন্য পুনরায় মন্দির খুলে যাওয়ার পর নিয়মের কড়াকড়ি চোখে পরেছে। মন্দিরে আসা সমস্ত দর্শনার্থীদের মাক্স পরা বাধ্যতামূলক করা হয় এবং মন্দিরে প্রবেশ করার পূর্বে তাদের প্রত্যেককেই স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়। এবং দর্শনের সময় তারা যাতে মন্দিরের কোন দেবদেবীকে স্পর্শ না করে সেই বিষয়েও দর্শনার্থীদেরকে নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত কেরলে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৮হাজার। তার মধ্যে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু কেরলের এখনো বেশ কিছু জায়গায় বিধি-নিষেধ রয়েছে। রাজধানী তিরুবনন্তপুরম এই ঘটনা পর আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত সব রকম জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *