Breaking News
Home / TRENDING / লকডাউনে বিনোদন : দূরদর্শনে শুরু হচ্ছে পুরোনো ‘রামায়ণ’

লকডাউনে বিনোদন : দূরদর্শনে শুরু হচ্ছে পুরোনো ‘রামায়ণ’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন পরিস্থিতিতে মানুষকে ঘরে আটকাতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৮০-র দশকের শেষের দিকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রামায়ণে’র (Ramayana) পুনঃসম্প্রচার শুরু করতে চলেছে দূরদর্শন টিভি। সেই সিরিয়াল সম্প্রচারের সময়‌ রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। গুরুত্ব দিয়ে সে সিরিয়াল দেখতেন দেশের আম জনতা। সেই সিরিয়ালকেই ফের তুরুপের তাস করতে চলেছে কেন্দ্র। অরুণ গোভিল, দিপীকা চিলগাওকর ও দারা সিং অভিনীত এই টিভি সিরিয়াল আজও ভারতীয় বিনোদন জগতের মাইলফলক। সকালে ৯টা থেকে ১০টা ও রাতে ৯টা থেকে ১০টায় সম্প্রচার হবে এই ধারাবাহিক।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar) বলেন, “আমরা শনিবার থেকে রামায়ণের সম্প্রচার পুনরায় শুরু করছি। রোজ দু’টো করে এপিসোড হবে। সকাল ৯টা থেকে ১০টা আর রাত ৯টা থেকে ১০টা।” প্রসঙ্গত, বিজেপি তথা বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ‘জয় শ্রীরাম’ স্লোগান এই টিভি সিরিয়ালের দৌলতেই পৌঁছে গিয়েছিল দেশের ঘরে ঘরে। হনুমান রুপী দারা সিংয়ের মুখে সেই সংলাপ তখন ঘোরাফেরা করত মুখে মুখে। রামানন্দ সাগর পরিচালিত এই টিভি সিরিয়াল দিয়েই আপাতত ঘরবন্দী মানুষকে বেঁধে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার।

লকডাউনের জেরে সিনেমা, টিভি, ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ। ফলে দেশের আম পাবলিকের বিনোদন পুরোপুরি বন্ধ। সিরিয়ালগুলির নতুন পর্ব সম্প্রচার যেমন বন্ধ। তেমনই বন্ধ সিনেমা হলগুলি। এ যুগের অনেকেই মোবাইলে অ্যাপের মাধ্যমে নানারকম সিনেমা, সিরিজ় দেখে সময় কাটাতে পারলেও, পুরনো যুগের বহু মানুষই এসবে স্বচ্ছন্দ নন। তাঁদের কথা ভেবেই উদ্যোগ নিয়েছে দূরদর্শন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *