Breaking News
Home / TRENDING / করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক চাইছে কেন্দ্রীয় সরকার

করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক চাইছে কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেশজুড়ে করোনা ভাইরাসের (Cooronavirus) সংক্রমণ আটকাতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে শুরু হয়েছে দেশজুড়ে লক ডাউন। কিন্তু প্রথম থেকেই এই তথ্য উঠে আসছিল যে হঠৎ এই মহামারী সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেই। সংক্রমণ ঠেকাতে যুদ্ধকালীন তৎপরতায় এসবেরই ব্যবস্থা শুরু করে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। এবার করোনা প্রতিরোধে সরকারকে সাহায্য করতে স্বেচ্ছাসেবক চাইল কেন্দ্রীয় সরকার। ‘জয়েন দ্য ওয়ার এগেনস্ট কোভিড-১৯’ সাইটে লগ ইন করে রেজিস্টার করতে বলা হয়েছে। আবেদন করা হয়েছে দেশের এই দুঃসময়ে যেন সবাই সাধ্যমতো দেশকে সাহায্য করেন।

সাহায্য চাওয়া হয়েছে ব্যক্তি অথবা সংস্থার কাছে। স্বাস্থ্য ক্ষেত্রে বলা হয়েছে সংক্রমণ আটকানো এবং ছড়িয়ে পড়া থেকে রুখতে সরকারকে সাহায্য করা, বৃদ্ধদের সাহায্য করতে, রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ। একইভাবে বলা হয়েছে যাঁরা পারবেন তাঁরা জনসচেতনতার কাজ করতে, সামাজিক দূরত্বের নিয়ম শেখাতে। জরুরী পরিষেবার মধ্যে বলা হয়েছে পরিচ্ছনতা এবং এলাকা জীবানুমুক্ত করার কাজে সাহায্য করতে। মাস্ক, স্যানিটাইজার তৈরির কাজে সাহায্যের আবেদনও আছে। এখনও পর্যন্ত ৩৩ হাজার ১১৪ জন রেজিস্টার করেছেন এই সাইটে। এছাড়াও ১৪৫১ টি সংস্থা নাম নথিভুক্ত করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *