Breaking News
Home / TRENDING / দেশে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

দেশে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২৭। শুক্রবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। তবে দেশের রোগীদের মধ্যে ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা পর্ব ও কোয়ারেন্টাইন পর্ব পার করে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি একটি সূত্র জানাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৪৭ জন বিদেশী নাগরিক। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ স্টেজ থ্রি-তে এখনও না পৌঁছলেও, তা যে কোনও সময় ঘটতে পারে। সামাজিক সংক্রমণে যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ পর্যন্ত দেশে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই কোনও না কোনও ভাবে বিদেশ-যোগ রয়েছে। হয় তাঁরা সম্প্রতি বিদেশ থেকে ঘুরে এসেছেন, বা বিদেশ থেকে আসা কোনও মানুষের সংস্পর্শে এসেছেন। তাই আপাতত দেশের মানুষকে ঘরবন্দী থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসক মহল থেকে বলা হচ্ছে, এমন কেউ যদি আক্রান্ত হন, যিনি গত কয়েক দিনে কোনওভাবেই কোনও বিদেশি মানুষের সঙ্গে মেশেননি, তাহলে সেটাই সামাজিক সংক্রমণ ছড়াতে শুরু করার অর্থাৎ স্টেজ থ্রি-র প্রথম ধাপ। এই অবস্থায় সংক্রমণ রুখতে সামাজিক মেলামেশা বন্ধ করা জরুরি। তাই সারা দেশের সবকিছু বন্ধ করে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের পরিস্থিতি কাজে লাগিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *