ওয়েব ডেস্ক:
ভারত তার নিজের শক্তিতেই দেশের সার্বভৌমিত্ব রক্ষার ক্ষমতা রাখে, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা ও পরে ভারতের বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে বলতে গিয়ে সোমবার একথা বলেন রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দ। কোয়েম্বাতোরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের সঙ্গে একসূত্রে গাঁথা দেশের সেনাবাহিনীর উৎকর্ষ। এদিন রমানাথ কোবিন্দ জানিয়ে দেন, ভারত শান্তিপ্রিয় দেশ। কিন্তু তেমন পরিস্থিতিতে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পিছপা হব না। তাঁর আরও বক্তব্য, ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী কী করতে পারে তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরা।
গত ২৬ ফেব্রুয়ারি দেশের বাহিনী সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি ধ্বংস করে নিজেদের কর্মক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মনে করেন ভারতের রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news