Breaking News
Home / TRENDING / বউয়ের পিছনে ফেউ অ্যাপ! ‘অবশের’ নারী স্বাধীনতা বিরোধী, মানতে নারাজ গুগুল

বউয়ের পিছনে ফেউ অ্যাপ! ‘অবশের’ নারী স্বাধীনতা বিরোধী, মানতে নারাজ গুগুল

ওয়েব ডেস্ক:

সুন্দরী বউয়ের পিছনে ফেউ অ্যাপ। বিষয়টি এমন—পুরুষটি যেখানেই থাকুন না কেন, তিনি ঠিক তাঁর  স্ত্রীর গতিবিধি জেনে যাচ্ছেন, দূর থেকে প্রয়োজন মতো নির্দেশও দিচ্ছেন, মানে নিয়ন্ত্রণ করছেন। এমনই এক অ্যাপ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সৌদি আরবে। অ্যাপটির নাম ‘অবশের’। সে দেশের গুগুল ও অ্যাপল প্লে স্টোরে মেলে এই অ্যাপ। বলা বাহুল্য, অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘অবশের’। কিন্তু উলটো দিকে প্রগতিশীলরা বলছেন, নারী স্বাধীনতার বিপক্ষে এই অ্যাপ। যা নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল প্রথম থেকেই। আগেই সৌদির একাধিক মানবাধিকার সংগঠন এই অ্যাপ তুলে নিতে অনুরোধ করে গুগুল ও অ্যাপেলকে। এই বিষয়ে অ্যাপেল তাদের সিদ্ধান্ত না জানালেও গুগুল তা করতে রাজি নয়, সাফ জানিয়ে দিয়েছে।

এর ফলে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। গুগুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন সৌদিতে নারীর অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠনগুলি। তারা জোর প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন ‘অবশের’-এর বিরুদ্ধে। অন্যদিকে গুগুলের বক্তব্য, গুগুল প্লে স্টোরের টার্ম অ্যান্ড কন্ডিশন মেনেই তৈরি করা হয়েছে অ্যাপটিকে। বোঝাই যাচ্ছে তারা ‘অবশের’ তুলে নিতে রাজি নয়।

এবার জল কোন দিকে গড়াবে, তা বলা না গেলেও অধিকাংশ স্বামী কিন্তু খুশি। বিশেষ করে সেই পুরুষটি, যার বউটি প্রয়োজনের অতিরিক্ত সুন্দরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *