Breaking News
Home / TRENDING / বীর অভিনন্দন আর বিমানহানা দিতে পারবেন? তৈরি হয়েছে সংশয়

বীর অভিনন্দন আর বিমানহানা দিতে পারবেন? তৈরি হয়েছে সংশয়

ওয়েব ডেস্কঃ

বীর অভিনন্দন আর বিমানহানা দিতে পারবেন! তৈরি হয়েছে সংশয়। এতক্ষণে সকলের জানা দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসা চলছে পাকিস্তানের সেনা হেফজতে ৬০ ঘন্টা কাটিয়ে আসা অভিনন্দন বর্তমানের। গোটা দেশ চায়, বায়সেনা পাইলট সুস্থ হয়ে আগের মতোই যুদ্ধবিমান ওড়ান। কিন্তু আজ বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার কথায় তৈরি হয়েছে জল্পনা। ধানোয়া জানান, অভিনন্দনকে বাহিনীতে যোগ দিতে হলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে। এই বক্তব্যের পর পাকিস্তানের এফ-১৬ বিমানকে তাড়িয়ে দেওয়া পাইলটের বায়সেনা বাহিনীতে দ্রুত ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পাশাপাশি জানা গিয়েছে, কাটা ছেড়া বাদ দিয়েও অভিনন্দনের শরীরে দু’দুটি বড় চোট হয়েছে। যার একটি রয়েছে পিঠে। মেরুদণ্ডের নীচের দিকে। অন্য চোটটি এর থেকেও গুরতর—পাঁজরের চোট চট করে সারিয়ে ফেলা সহজ হবে না বলেই মনে করছেন চিকিৎসকেরা।

সব মিলিয়ে যে বায়সেনা জওয়ানকে নিয়ে দেশ গর্বিত, তাঁকে নিয়ে ফের আবেগপ্রবন হয়ে উঠেছে গোটা দেশ। সকলেই চান সুস্থ শরীরে অভিনন্দন ফিরুন বাহিনীতে। দেশের জন্য ভয়ডরহীন বিয়ানহানায় অংশগ্রহণ করুন আবার। কিন্তু তৈরি হয়েছে সংশয়, বীর অভিনন্দন আর বিমানহানা দিতে পারবেন তো!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *