ওয়েব ডেস্ক:
সাংবাদিক হত্যা মামলায় যাবজ্জীবন কারদণ্ড রাম রহিমের। আজ পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত বাবা গুরমিত রাম রহিমকে এই সাজা শোনায়। উল্লেখ্য, ২০০২ সালে খুন হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। যে খুনে অভিযুক্ত হন রাম রহিম সহ তাঁর ঘনিষ্টরা। গত ১১ জানুয়ারি আদালত দোষী সাব্যস্ত হন রাম রহিম ও তাঁর ৩ ঘনিষ্ট। আজ সেই সাজাই শোনানো হল।
উল্লেখ্য, আজ সাজা ঘোষণা হবে বলে সকাল থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় পঞ্চকুলায়। রাম রহিমের ডেরার সামনেও প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news