Breaking News
Home / TRENDING / মতুয়াদের মন পেতে মোদীর সভা ঠাকুরনগরে

মতুয়াদের মন পেতে মোদীর সভা ঠাকুরনগরে

নীল বণিক:

মতুয়াদের ভোট পেতে এবার উদ্যোগী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারেণেই ৩১ জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী স্বয়ং। রাজ্যের মোট ৭টি লোকসভার আসনে মতুয়া ভোট একটা বড় বিষয়। এদিকে মতুয়া সম্প্রদায়ের ভোটের একটা বড় অংশ পায় তৃণমূল। কয়েকদিন ধরেই মতুয়া ভোট নিজেদের অনুকূলে টানতে তৎপর হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। এবার স্বয়ং প্রধানমন্ত্রী আসরে নামছেন একই কারণে।

বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে উদ্যোগ গ্রহণ করেছে মোদী সরকার। মতুয়াধামে পা রেখে প্রধানমন্ত্রী মতুয়াদের নিয়ে বড় কিছু ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *