চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
মহিষাদল এলাকায় বিজেপির (BJP) পার্টি অফিসে রামপুজো বন্ধ করে দিল পুলিশ। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানের সময়তেই মহিষাদল (Mahishadal) এলাকায় বিজেপির পার্টি অফিসের ভেতর রাম পুজোর আয়োজন করেছিলেন কর্মীরা। কিন্তু পুজো শুরুর আগেই মহিষাদল থানার পুলিশ এসে রুখে দেয় পুজোর যাবতীয় উদ্যোগ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের কারণে লকডাউন চলছে, কোনওভাবেই এই পুজোর অনুমতি দেওয়া হবে না।
বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন (Lockdown) ঘোষনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই মত পূর্ব মেদিনীপুরে লকডাউন ছিল। এদিন মহিষাদল মন্ডল কার্যালয়ে রাম পুজোর আয়োজন করার খবর পেয়েই পুলিশ প্রশাসন পৌঁছে যায় সেখানে। সেই পুজোকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্বরা পার্টি অফিসে জোড়ো হয়ে পুজোর আয়োজন করেছিল অভিযোগ পুলিশের। লকডাউনে এই ধরনের জনসমাগম একেবারেই বিধিসম্মত নয় বলেই দাবি তাদের। পার্টি অফিস থেকে বিজেপি কর্মীদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আমরা নিয়ম মেনেই পুজোর আয়োজন করেছিলাম। তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক পুলিশ আমাদের পুজো বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুরোহিতকে তাড়িয়ে দিয়েছে। পুজো বন্ধ করে দেওয়ার পর দীর্ঘক্ষন পার্টি অফিস চত্ত্বর পুলিশ পাহারায় রাখা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news