চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে সংক্রমিত হলেন অযোধ্যা রামমন্দির ট্রাস্টের (Ayodha Ram Mandir Trust) প্রধান মোহন্ত নিত্যগোপাল দাসের । রামমন্দিরের সহকারী পুরোহিতের কোভিড-১৯-এ (Covid-19) আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল ভূমিপূজনের সপ্তাহখানেক আগেই। সেই সময়েই জানা গিয়েছিল, অযোধ্যায় রামমন্দির প্রাঙ্গনের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও কোভিডে আক্রান্ত হয়েছেন। গত ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবাত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একই মঞ্চে বসেছিলেন মোহন্ত নিত্যগোপাল দাস। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ভুমি পুজনে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news