Breaking News
Home / TRENDING / সৎ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর

সৎ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

দেশের কর কাঠামোয় স্বচ্ছতা আনতে ও সৎ করদাতাদের সম্মান জানাতে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশজুড়ে চালু হল ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন, অনারিং দ্য অনেস্ট’ (Transparent Taxation Honoring the Honest) অর্থাৎ ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান’ প্রকল্প। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী এই নতুন কর ব্যবস্থার সূচনা করলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের সৎ করদাতারা রাষ্ট্র নির্মাণে বড় ভূমিকা নেয়। আর দেশের সৎ করদাতাদের জীবন সহজ হলেই তো, উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব।” প্রধানমন্ত্রী আরও বলেন, “কর ব্যবস্থার সংস্কারের প্রয়োজন বহুদিনের। কিন্তু আগে তা হত না। বাধ্য হয়ে বা চাপে পড়ে নেওয়া সিদ্ধান্তকে সংস্কার বলে চালানোর চেষ্টা হত।”

মোদি বলছেন, “কর ব্যবস্থায় আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্ব্যর্থহীন, কষ্টহীন এবং ফেসলেস। গত ৬ বছরে কর ব্যবস্থায় একটা আমূল বদল দেখেছে ভারত। আমরা জটিলতা কমিয়েছি, আর স্বচ্ছতা বাড়িয়েছি। আমার করদাতাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি।” অর্থমন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রীর ঘোষিত পদক্ষেপ আয়কর ও কর্পোরেট করের সংস্কারের দিকে বড়সড় পদক্ষেপ। কেন্দ্রের দাবি, নতুন এই আয়কর রিটার্ন যাচাই ও কর সমস্যার সমাধানে ‘ফেসলেস’ ব্যবস্থা আরও মজবুত হবে। নিজেদের কর আদানপ্রদানের হিসেব নিকেশ আরও সহজেই রাখতে পারবেন সঠিক করদাতারা। ফলে দেশের কর কাঠামোয় স্বচ্ছতা আসবে।

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *