Breaking News
Home / TRENDING / রাজ্যের নাম পরিবর্তনের বিরোধিতায় হিন্দু জাগরণ মঞ্চ

রাজ্যের নাম পরিবর্তনের বিরোধিতায় হিন্দু জাগরণ মঞ্চ

নীল বণিকঃ

রাজ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ দেখাল হিন্দু জাগরণ মঞ্চ। শনিবার দুপুরে ধর্মতলায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা রাজ্য সরকারের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। সংগঠনের কলকাতা জেলা সভাপতি শৈবাল সেনগুপ্ত বলেন, ইতিহাসকে মুছে দিতেই রাজ্য সরকার রাজ্যের নাম পরিবর্তন করতে চাইছি। তাঁর আরও অভিযোগ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে রাজ্য সরকার অস্বীকার করছে। পশ্চিমবঙ্গের নির্মাণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাইছে না রাজ্য সরকার। চক্রান্ত করে তৃণমূল সরকার নাম পরিবর্তন করতে চাইছে বলে অভিযোগ করেন শৈবাল সেনগুপ্ত। রাজ্য সরকারের এই চক্রান্ত রাজ্যের হিন্দু জাগরণ মঞ্চ কখনই মানবে না বলে জানান তিনি। প্রয়োজনে আরও বড় আন্দোলনে যাওয়ার হুমকি দিলেন সংগঠনের জেলা সভাপতি শৈবাল সেনগুপ্ত।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *