নীল বণিকঃ
রথযাত্রার উদ্বোধনে রাজ্যে আসতে পারেন বিজেপির প্রবীন নেতা লালকৃষ্ণ আদবানি। রাজ্য বিজেপির নেতারা চাইছেন আদবানির মতো প্রবীন নেতার হাতেই রথযাত্রার উদ্বোধন হোক। একই দিনে রাজ্যের তিন দিক থেকে তিনটি রথ বার করতে চান রাজ্য বিজেপির নেতারা। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে। কোচবিহার শহর খেকে একটি রথ বের হবে বলে কথা হয়েছে। রাজ্য বিজেপির নেতারা চাইছেন সেই রথের রসিতেই টান দিন লালকৃষ্ণ আদবানি। উল্লেখ্য, লালকৃষ্ণ আদবানির রথযাত্রা একসময়ে ঝড় তুলেছিল গোটা ভারতে। বর্তমানে সেই ঐতিহাসিক রথটি রয়েছে ছত্তিশগড়ে। সেই রথটিকে এরাজ্যে আনা হচ্ছে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। রথগুলিতে রাজ্যের বিভিন্ন মনীষীদের ছবি থাকবে, থাকবে ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য ব্যবস্থা। এরাজ্যে রথযাত্রাকে নিঁখুত করে তুলতে রাজ্য বিজেপির নেতারা এখন চূড়ান্ত ব্যস্ত। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, আমরা দিল্লিকে মাননীয় আদবানিজির এরাজ্যের আমন্ত্রণের কথা জানিয়েছি। দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গিও পুরো বিষয়টি দেখছেন। আশা করি রাজ্য বিজেপির ইচ্ছে পুরণ হবে, বলেন দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news