নিজস্ব সংবাদদাতাঃ
রাখিবন্ধন উপলক্ষ্যে উত্তরপ্রদেশে বিনা ভাড়ায় মহিলাদের জন্য বাসে চড়ার ব্যবস্থা। উত্তরপ্রদেশ স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন তাদের এসি, ননএসি সহ সমস্ত রকম বাসে এই ব্যবস্থা করল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এই ঘোষণা করেন। রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ২৫ আগস্ট মাঝরাত থেকে ২৬ আগস্ট মাঝরাত অবধি এই পরিসেবা থাকবে বোনেদের জন্যে।
পাশাপাশি দিল্লি থেকে ভারতীয় রেল বেশ কিছু লেডিজ স্পেশাল ট্রেন রাখছে। দিল্লি মেট্রোয় থাকছে অতিরিক্ত ২৫৩টি ট্রিপ। তাছাড়া সকাল ৮টার জায়গায় মেট্রো চলবে ৬টা থেকে।
আগামীকাল ২৬ রখিবন্ধন উৎসব পালিত হবে গোটা দেশে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news