Breaking News
Home / TRENDING / বাংলা সিনেমায় প্রকাশ্যে ‘মাওবাদি’ সমর্থন?

বাংলা সিনেমায় প্রকাশ্যে ‘মাওবাদি’ সমর্থন?

নিজস্ব সংবাদদাতাঃ

বাংলা সিনেমায় প্রকাশ্যে ‘মাওবাদি’ সমর্থন? অনিকেত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘টুসকি’ দেখে তেমনটাই কিন্তু মনে হয়। ২৪ আগস্ট, শুক্রবার দুপুরে নন্দনে ছিল ‘টুসকি’র প্রিমিয়ার। যে ছবির গল্প সমবয়সি দুটি বাচ্চা মেয়েকে নিয়ে। টুয়া আর টুসকি। বড়লোকের মেয়ে টুয়া, বস্তির মেয়ে টুসকি। টুয়ার ভূমিকায় অভিনয় করেছে মৌমি বসু, টুসকির ভূমিকায় অভিনয় করেছে প্রিয়ঙ্কা দত্ত।

শিক্ষিত বড়লোক বাবা-মার মেয়ে টুয়া যে নাম করা ইংরেজি মাধ্যমের স্কুলে অনায়াসে ভর্তি হতে পারে, সেই একই স্কুলে কি বস্তির মেয়ে টুসকির স্থান হবে? অর্থসামাজিক ভাবে তো অবাস্তব। কিন্তু টুসকির হয়ে লড়ে যায় টুসকির মাসি। যে চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চনা মৈত্র।

টুসকির জন্য কোমর বাঁধে বস্তির সকলেও। টুসকিকে টিউশন দিয়ে বড় স্কুলে পঠনপাঠনের যোগ্য করে তোলে জনৈক অজ্ঞাত পরিচয় শিক্ষিত যুবক। যে আহত হয়ে আশ্রয় নিয়েছে ওই বস্তিতে। পরে জানা যায় তার নাম আকাশ। ছবির শেষ দৃশ্যে যাকে ধরতে পুলিশ আসে বস্তিতে। পুলিশকর্তার ভাষায় আকাশ একজন উগ্রপন্থী। অনিকেতের ছবিতে আকাশই নেপথ্য নায়ক। পরিচালকও জানিয়ে দিলেন তাঁর ছবি রাজনৈতিক।

তাই হয়তো ১৫ আগস্টে জন্ম হয় ‘টুসকি’র। দেশের ৭২তম স্বাধীনতা দিবসের পরে পরে মুক্তি প্রাপ্ত ‘টুসকি’ মনে করিয়ে দেয় শিক্ষা আজও সর্বস্তরে পৌঁছয়নি। মানবিকতার অনেক কাজ বাকি। পাশাপাশি হয়তো এই প্রথম একটি বাংলা ছবি অপর রাজনৈতিক আন্দোলনের পাশে দাঁড়াল এতখানি সরাসরি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *