নিজস্ব সংবাদদাতা:
বিমানবন্দর থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। সোমমার রাতে রাকেশকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। দিল্লি থেকে কলকাতায় ফেরার পথে দমদম বিমানবন্দরেই গ্রেফতার করা হল তাঁকে। সূত্রের খবর, একটি পুরনো মামলায় রাকেশ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও গেরুয়া নেতার বক্তব্য, তিনি তিনি বিজেপি করেন বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গ্রেফতার করার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাকেশ। তাঁর ছেলে সাহেব সিংহকেও পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেন রাকেশ।
প্রসঙ্গত, ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খিদিরপুরের এই নেতা। উল্লেখ্য, অমিত শাহ’র রোড শো ঘিরে বিদ্যাসাগর কলেজে গোলমাল ও বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের ঘটনায় উঠে আসে রাকেশ সিংহের নাম। সে সময় আগরপাড়ার একটি নির্বাচনী সভায় বিজেপি নেতা রাকেশ সিংহ-এর একটি ভিডিও দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিদ্যাসাগর কলেজে তাণ্ডব চালিয়েছে বিজেপি। বিদ্যাসাগরের মূর্তি-ও ভেঙেছে বিজেপি সমর্থকরেরাই।
মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের পর পাল্টা তোপ দাগেন রাকেশও। এডিট করা ভিডিও দেখিয়ে মানুষকে মিথ্যা বোঝানো হচ্ছে, বলেন তিনি।
এরপর আজ শহর নামা মাত্র গ্রেফতার করা হলে বিজেপি নেতা রাকেশ সিংহকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news