Breaking News
Home / TRENDING / আপনি কি পয়সাওলা পুরুষ? বুলগেরিয়ার বাজার থেকে সুন্দরী কিনুন!

আপনি কি পয়সাওলা পুরুষ? বুলগেরিয়ার বাজার থেকে সুন্দরী কিনুন!

ওয়েব ডেস্ক:

আপনি কি পয়সাওলা পুরুষ? তাহলেই মেয়ে কিনতে পারেন। রীতিমতো যুবতী, সুন্দরী মেয়ে। সবচেয়ে বড় কথা, এরজন্য আপনাকে পুলিশ ধরবে না। পরিবারের লোকে পেটাবে না, কারণ এই প্রথা সমাজ স্বীকৃত। না না, এক দেড়শো বছর আগের কথা হচ্ছে না। আজই ফ্লাইট ধরে ইউরোপ চলে যান। যেতে হবে সিধা বুলগেরিয়া। বিশ্বকাপ ফুটবলে যে দেশের ফর্সা ফুটবলারদের পায়ের কাজ দেখে আমরা মুগ্ধ হয়েছি বহুবার, সেখানেই যাবেন। তবে নির্দিষ্ট শহরে। সেখানে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে যুবতী মেয়েদের খোলা বাজারে বিক্রি করে থাকে পরিবারের লোকেরা। এই ওপেন সিক্রেট বুলগেরিয়ার বাসিন্দারা জানেন, হয়তো আশপাশের দেশও খবর রাখে। তবে সম্প্রতি সাইবার-সৌজন্যে গোটা গ্রহের মানুষ জেনে ফেলেছেন। জেনে ভয়ঙ্কর অবাক হয়েছেন বললেও কম বলা হয়।

স্বাভাবিক, যে পৃথিবী লিঙ্গের সমানধিকার নিয়ে লড়ছে, যে দুনিয়ার একাধিক রাষ্ট্রপ্রধান মহিলা, সেখানেই থানা-পুলিশ-আদালত থাকতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নারী! মানে মেয়ে মানে পণ্য, ছেলে হল উপভোক্তা! এমন কাণ্ড কী করে সম্ভব ভেবে পাচ্ছে না নেটিজেনরা। আরও আশ্চর্যের যে এ ঘটনা বড়লোক পাশ্চাত্যের দেগে দেওয়া ‘তৃতীয় বিশ্বে’র নয়। বরং মহান ‘প্রথম বিশ্বে’র কাজ। এমনিতে আমরা জানি, আজও ভারতে মেয়ে বিক্রি জঘন্য ঘটনা ঘটে। অনেক সময় অতিরিক্ত গরিব পরিবারে অভাগা মেয়েটিকে বিক্রি করে অন্যদের পেটের ভাত যোগানোর ব্যবস্থা করে নিষ্ঠুর বাপ-মা, কখনও বা দুষ্কৃতী পুরুষ বিয়ে করার নামে গ্রামের সরল মেয়েকে ফুসলিয়ে দূর শহরের নিষিদ্ধপল্লীতে বিক্রি করে দেয়, এভাবেই পয়সা কামায়। এ ধরনের অপরাধীরা মেয়ে বিক্রি করাকে পেশা হিসেবে দেখে। এদের চক্রের কথা মাঝেই মাঝে সংবাদমাধ্যমে চোখে পড়ে। দুষ্কৃতীদের এই বাজারে জড়িত বহু মহিলাও। তবে এসবই অপরাধ হিসেবে গন্য। ধরা পড়লে সংবিধান মেনে শাস্তির ব্যবস্থা রয়েছে। কিন্তু বুলগেরিয়ার ঘটনা আলাদা।

সেখানকার নির্দিষ্ট সম্প্রদায়ের মেয়েদের কিচ্ছু বলার অধিকার নেই। তাঁরা ছোট থেকেই জেনে যান, শরীর পূর্ণ হলেই বিক্রি হতে হবে। তবে যারা কেনেন, তারা নাকি ওই মেয়েদের ‘স্ত্রী’র মর্জাদা দেন! কেমন স্ত্রী? থাক সে কথা! সবচেয়ে বড় কথা, মেয়েরাও নাকি খুশি! কেন? কারণ ওই মেয়েরা লেখাপড়ার সুযোগ পান না তেমন। বাকি পৃথিবী সম্পর্কে খবর রাখেন না যে। বয়স ষোলো থেকে আঠারো হলেই বিয়ে। অতএব, চলছে মধ্যযুগীয় বর্বতা।

তবে আমরাও ‘ছেলে বিক্রি’ দেখতে অভ্যস্থ চোখ। মেয়ের বাড়ি মোটা পণ না দিলে বধূ খুন হয়, অথবা অত্যাচার সামলাতে না পেরে নিজেই আত্মহত্যার পথ বেছে নেয়। এও কি কম বর্বতা?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *