ওয়েব ডেস্ক:
মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ ডাক্তারা বললেন, “৩দিন ধরে আন্দোলন চলল। আমরা মুখ্যমন্ত্রীর কাছে সহমর্মিতা আশা করেছিলাম। মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনে মনে হল আমরাই দোষী।’ পাশাপাশি তাঁরা এও জানালেন, ‘রাজ্যপালের কাছে আমরা কৃতজ্ঞ। উনি আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। আমরা আশা করছি রাজ্যপাল এবিষয়ে হস্তক্ষেপ করবেন।”
রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে করার পর একথা বললেন আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দল। চিকিৎসকদের বক্তব্য, “আমাদের একটাই দাবি, নিরাপত্তা দরকার। সশস্ত্র পুলিস বাহিনী হাসপাতালগুলিতে মোতায়েন রাখতে হবে। এনআরএস-সহ অন্যান্য মেডিক্যাল কলেজে চিকিৎসকদের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এনআরএস-এ যে ঘটনা ঘটেছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে হবে।”
প্রসঙ্গত, এনআরএসে চিকিৎসকদের ওপর হামলার পর নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। চিকিৎসকেরা গণ অবস্থান বসেন। বন্ধ রাখেন আউটডোরের চিকিৎসা পরিষেবা। তারপরই আজ সকালে হাসপাতালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি ৪ ঘন্টার মধ্যে পরিষেবা চালু না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী তিনি ‘এসপা’ জারি করার হুঁশিয়ারি দেন। কাজ না করলে হোস্টেল ছেড়ে দিতে বলেন ইন্টার্নদের। এরপরেই গণ ইস্তফার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। ইতিমধ্যে ৮ জন চিকিৎসক ইস্তফা দিইয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news