Breaking News
Home / TRENDING / জুনিয়রদের হুমকি, বিকেলে পরিষেবা ফেরাতে সিনিয়র ডাক্তারদের নরম আবেদন মমতার

জুনিয়রদের হুমকি, বিকেলে পরিষেবা ফেরাতে সিনিয়র ডাক্তারদের নরম আবেদন মমতার

নিজস্ব সংবাদদাতা:

এবার এনআরএস কাণ্ডে সিনিয়র ডাক্তারদের খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই চিঠিতে রোগীদের যত্ন নিতে অনুরোধ করেন। চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্ত অনুরোধ, ‘রোগীদের চিকিৎসার ব্যবস্থা করুন আপনারা। রোগীরা বিভিন্ন জেলা থেকে আসছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আপনারা হাসপাতালগুলোতে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে এটাই আমার অনুরোধ।’

প্রসঙ্গত, সকালেই জুনিয়ার ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার গলা নরম করে সিনিয়র ডাক্তারদের রাজ্যে চিকিৎসা পরিষেবা ফেরাতে অনুরোধ করলেন। যদিও এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন আন্দলনরত চিকিৎসকেরা, তারা রাজ্য জুড়ে চিকিৎসকদের গণ ইস্তফার দাবি করেছেন। পাশপাশি গোটা দেশের চিকিৎসকেরা কলকাতায় আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। এই সূত্রে আগামীকাল দেশ জুড়ে ১ দিনের প্রতিকি ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের চিকিৎসক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *