Breaking News
Home / TRENDING / রাজ্যের সীমানা পেরোলো এনআরএস কাণ্ড, কাল দেশ জুড়ে ধর্মঘট চিকিৎসকদের

রাজ্যের সীমানা পেরোলো এনআরএস কাণ্ড, কাল দেশ জুড়ে ধর্মঘট চিকিৎসকদের

ওয়েব ডেস্ক:

এনআরএস কণ্ডের জের গোটা ভারতে। আগামীকাল দেশ জুড়ে রোগীদের চরম ভোগান্তির আশঙ্কা। এবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল চিকিৎসকেরা। কাল এইমসে কর্ম বিরতির ঘোষণা করল সেখানকার চিকিৎসক সংগঠন। এইসঙ্গে দেশ জুড়ে ১ দিনের প্রতিকি ধর্মঘটের ডাক দিল তারা। এই সূত্রে রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের সব সরকারি হাসপাতালে  চিকিৎসকদের ধর্মঘট কাল।

প্রসঙ্গত, এনআরএস চিকিৎসকদের উপর হামলা করে মৃত রোগীর পরিবার। সেই ঘটনায় ২ জন জুনিয়র ডাক্তার গুরুতর যখম। তাঁদের মধ্যে পরিবহ মুখোপাধ্যায়ের অবস্থা আশঙ্কা হয়ে যায়। পরে তিনি সুস্থ হন। এরপর অবস্থান বিক্ষোভ শুরু করে জুনিয়র ডাক্তারা। এইসঙ্গে রাজ্য জুড়ে চিকিৎসকেরা বন্ধ করে দেয় আউটডোর পরিষেবা। আজ মুখ্যমন্ত্রী অবস্থানরত চিকিৎসকদের হুমকির সুরে ৪ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে বলেন। এরপর উত্তেজনা কমার বদলে বেড়ে যায়। রাজ্য জুড়ে গণ ইস্তফার ডাক দেয় চিকিৎসকেরা। রাজ্যের চিকিৎসকদের পাশে দাঁড়ালেন এবার দেশের চিকিৎসক মহলও। আগামী কাল দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *