চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সাংসদদের আচরনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ (Rajyasabha Deputy Chairman Harivansh Narayan Singh) একদিনের উপবাসের কথা ঘোষণা করলেন। মঙ্গলবার সকালে একথা জানান তিনি। রবিবার রাজ্যসভায় কৃষি বিল পাস নিয়ে বিরোধী সাংসদরা হই হট্টগোল জুড়ে দেন। তা সত্ত্বেও ধ্বনি ভোটে পাস হয়ে যায় কৃষি বিল। এরই মাঝে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O Brien) রাজ্যসভার রুল বুক ছেঁড়ার অভিযোগ ওঠে। সোমবার সকালে ডেরেক ও’ব্রায়েন ৮ জন সাংসদকে রাজ্যসভা থেকে চলতি সদনে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা হয়। মঙ্গলবার সকালে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ আট এমপিকে চা খাওয়াতে চান। কিন্তু তাঁরা সেই চা খাননি। তাঁদের বক্তব্য ডেপুটি স্পিকার চা অফার করে কূটনৈতিক চাল দিতে চাইছেন। হরিবংশকে বলা হয় কৃষকবিরোধী। তারপরেই নিজের একদিনের উপবাসব্রত কথা ঘোষণা করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।

মঙ্গলবার সকালে সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে সমর্থন করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেছেন, “ক’দিন আগেই যাঁরা তাঁকে আক্রমণ করেছেন, অপমান করেছেন, তাঁদের নিজের হাতে চা দিতে গিয়েছিলেন শ্রী হরিবংশজি। তিনি বিনয়ী এবং উদার প্রকৃতির মানুষ। তিনি মহৎ। দেশের মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। আমিও তাঁকে অভিনন্দন জানাচ্ছি।” আট এমপি সংসদ চত্বরে কাপড় বিছিয়ে ধরনায় বসেছেন। তাঁদের সঙ্গে আছে বালিশ, কম্বল, দু’টি ফ্যান এবং মশা তাড়ানোর ধুপ। বিভিন্ন বিরোধী দলের নেতা তাঁদের সঙ্গে দেখা করে সমর্থন জানিয়ে এসেছেন। তাঁদের মধ্যে আছেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, সমাজবাদী পার্টির জয়া বচ্চন এবং কংগ্রেস নেতা আহমদ প্যাটেল। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং আট এমপির সঙ্গে প্রায় চার ঘণ্টা ধরনায় বসেন। তাঁদের হাতে রয়েছে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘আমরা কৃষকদের জন্য লড়াই করব’, ‘পার্লামেন্টকে খুন করা হয়েছে’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news