Breaking News
Home / TRENDING / হাজতবাস না চাইলে ব্যবস্থা নিন, বিজেপি কর্মী খুনের পুলিশকে হুঁশিয়ারি ভারতীর

হাজতবাস না চাইলে ব্যবস্থা নিন, বিজেপি কর্মী খুনের পুলিশকে হুঁশিয়ারি ভারতীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাজত বাস করতে না চাইলে ব্যবস্থা নিন, মমতার পুলিশকে এভাবেই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন আইপিএস তথা রাজ্য বিজেপির (BJP) সহ-সভানেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh)। সোমবার ময়নায় নিহত বিজেপি কর্মী দীপক মন্ডলের বাড়িতে যান তিনি। ‌ নিহত কর্মীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় কর্মীদের নিয়ে একটি ছোট্ট সভা করেন ভারতী।

মেদিনীপুর জেলার ময়না ও পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানা এলাকার সীমান্তবর্তী জায়গায় কর্মী খুন হওয়ার ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তীব্র প্রকাশ করেন এই প্রাক্তন আইপিএস। তিনি বলেন, “একুশের নির্বাচনে রাজ্যের মানুষের জনাদেশ নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। সেই সমস্ত পুলিশের বিচার হবে যারা সাধারণ মানুষের নয়, তৃণমূলের হয়ে কাজ করছেন। হাজতবাস না করতে চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

ভারতী বলেন, “খুনের ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের ঘরে ঢুকিয়ে দেবার চেষ্টা করছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে ভয় পায় না। প্রায় রোজই কোথাও-না-কোথাও বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। বিজেপি কর্মীদের মেরে, খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আর পুলিশ এসে বলছে আত্মহত্যা।”

তিনি আরও বলেন, “কোনও ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না। যদি আমাদের নিহত কর্মীদের দীপক মন্ডল এর খুনিরা ধরা না পড়ে তাহলে আমরা বিষয়টি নিয়ে প্রথমে হাইকোর্টে যাব প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাব। সেখানে আমরা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাবো।”

শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকায় খুন হন বিজেপি খুন হন দীপক মন্ডল। কর্মী খুনের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি অভিযোগ করে, সন্ত্রাস কায়েম করতেই তাদের দলের কর্মীকে খুন করেছে তৃণমূল। বিজেপির আরও অভিযোগ করে, একের পর এক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই কর্মীর দেহ।

পূর্ব মেদিনীপুর এর ময়নার বাকচা ৮ নম্বর অঞ্চল এলাকার বিজেপি কর্মী দীপক মন্ডলের দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুর এর সবং থানার ১১ নম্বর অঞ্চল করনপল্লী এলাকা থেকে। জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ওই সক্রিয় বিজেপি কর্মীকে গত কয়েকদিন ধরেই তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের হুমকি দিচ্ছিল।

যদিও এই অভিযোগ অস্বীকার করে বাংলার শাসক দল। কিন্তু নিজেদের অভিযোগ থেকে সরতে নারাজ বিজেপি। এদিন তৃণমূল কংগ্রেসে কাঠ গড়ায় তুলে কার্যত রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতী ঘোষ। জানিয়ে দিয়েছেন, ক্ষমতা বদল হলে তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের রেয়াত করা হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *