Breaking News
Home / TRENDING / খোদ কলকাতা শহরে রুপান্তরকামীর শ্লীলতাহানি করল পুলিশ

খোদ কলকাতা শহরে রুপান্তরকামীর শ্লীলতাহানি করল পুলিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

খোদ কলকাতা শহরে রূপান্তরকামীর শ্লীলতাহানি করল পুলিশ। সোমবার রাত ৮টা নাগাদ বউবাজারে এক রূপান্তরকামী ও তাঁর বন্ধুদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিসকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিসকর্মী তাঁদের গায়ে হাত দেন। এমনকি তাদের গাড়ির চালককেও মারধর করেন। এমনকি ওই রূপান্তরকামী ও তাঁর বন্ধুদের উদ্দেশে চুমু ছুঁড়তেও দেখা যায় অভিযুক্ত পুলিশ কর্মীকে। জানা গিয়েছে, ওইদিন রাত ৮টা নাগাদ ওই রূপান্তরকামী ও তাঁর দুই বান্ধবী দমদম এলাকায় ত্রাণ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময়ই বউবাজার থানা (Bowbazar Police Station) এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, চাঁদনি চকের কাছে একটি রেস্তোরাঁয় কফি খেতে গাড়ি দাঁড় করান তাঁরা। তখনই তাঁদের গাড়ির উপর চড়াও হন কলকাতা পুলিসের এক কর্মী। গাড়ির খোলা কাঁচ দিয়ে ওই রূপান্তরকামী মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত।

একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাঁকে। তারপরেও অভিযুক্ত পুলিসকর্মী ওই রূপান্তরকামী মহিলার ২ বান্ধবীর গায়ে হাত দেন। অভিযোগ, গাড়ি চালক বাধা দিতে গেলে তাঁকে মারধর করে হাতও ভেঙে দেয় অভিযুক্ত। এরপরই এই ঘটনায় ১০০ ডায়েল করে লালবাজারে অভিযোগ জানান নির্যাতিতারা। খবর দেন বউবাজার থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিস কর্মীরা। নির্যাতিতা রূপান্তরকামী মহিলার দাবি, ওই পুলিস কর্মীরাই জানান যে অভিযুক্ত কলকাতা ট্রাফিক পুলিশের অ্যাডিশনাল ওসি অভিজিৎ ভট্টাচার্য। এরপর তাঁরাই তাঁদের নিয়ে বউবাজার থানায় যান। সেখানে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পর্ষদের সদস্য ওই রূপান্তরকামী মহিলা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *