Breaking News
Home / TRENDING / হর্স ট্রেডিং : ৫ জনের সমর্থন পাওয়া গেছে, দরকার আরও ৬, তাহলেই হেরে যাবেন বিকাশ

হর্স ট্রেডিং : ৫ জনের সমর্থন পাওয়া গেছে, দরকার আরও ৬, তাহলেই হেরে যাবেন বিকাশ

নীল রায় :

জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচন। শুক্রবার শেষ মুহূর্তে মনোনয়ন দাখিল করেন তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজ। তারপর থেকে শুরু হয়েছে অঙ্ক কষার পালা। খাতায়-কলমে এখনও অনেক এগিয়ে বাম কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রায় ২১টি ভোটে পিছিয়ে রয়েছেন দীনেশ বাজাজ। চার জন প্রার্থীকে ৪৯ টি করে ভোট দেওয়ার পর তৃণমূলের হাতে উদ্বৃত্ত থাকছে মাত্র ১১টি ভোট। সঙ্গে রয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট থেকে তৃণমূলে যোগদান করা ১৭ জন। আর রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার ২ জন বিধায়কের সমর্থন।

সব মিলিয়ে দীনেশ বাজাজ পেতে পারবেন ৩০টি ভোট‌। কিন্তু তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাম কংগ্রেস জোট শিবির থেকে ৫ জন বিধায়কের সমর্থন পেতে এখন পর্যন্ত সফল হয়েছেন তারা। প্রয়োজন আরও ৬ জন বিধায়কের সমর্থন। জোটের ১১ জন বিধায়ককে ভাঙিয়ে আনতে পারলেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভায় যাওয়া আটকে দিতে পারবে‌ তৃণমূল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আপত্তি রয়েছে। কারণ গত সাড়ে নয় বছরের শাসনকালে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবচেয়ে বেশি যার জন্য বিড়ম্বনায় পড়েছে, তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

সারদাকাণ্ড থেকে শুরু করে ধনেখালির তৃণমূল কর্মী কাজী নাসির উদ্দিনের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত শুরু করেছিলেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিকাশের রাজ্যসভায় যাওয়া আটকাতে বদ্ধপরিকর। রাজ্য বিধানসভা নির্বাচন ২৬ মার্চ। সোজা কথায় তৃণমূল কংগ্রেস নেমেছে ‘ঘোড়া কেনাবেচা’য়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *