Breaking News
Home / TRENDING / চাচা আপন প্রাণ বাঁচা! করোনা আতঙ্কে বিশেষ বিজ্ঞপ্তি আইএস জঙ্গিদের

চাচা আপন প্রাণ বাঁচা! করোনা আতঙ্কে বিশেষ বিজ্ঞপ্তি আইএস জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি:

করোনা জুজুতে এবার কুপোকাৎ ইসলাম সন্ত্রাসবাদী দল আইএসআইএস। করোনার নাম না করে এই রোগের থেকে নিজেদের সদস্যদের বাঁচার উপায় বাতলেছে তারা।আজ যারা করোনার চোখ রাঙানিতে ভয় পাচ্ছে, কিছুদিন আগেই কাবুলে এক অনুষ্ঠানে হামলা চালিয়ে ৩২ জন নিরীহ মানুষকে মেরেছে তারাই।আমেরিকার সঙ্গে আফগানিস্থানের চুক্তির পর এটাই প্রথম আফগানিস্থানের রাজধানীর ওপর সবথেকে বড় হামলা।

কিন্তু এখন নিজেদের প্রাণ বাঁচানোই দায়।তাই করোনার কামড় এড়াতে বেশ কিছু নির্দেশিকা নিজেদের সদস্যদের জন্য জারি করেছে তারা।তবে তাতেও ‘রীতি’ মেনে কোনও অসুখের নাম করেনি এই দল। বরং বলা হয়েছে কিছু ‘ধর্মীয় অনুশাসন’ মেনে চলার কথা। বারবার হাত ধোয়া, হাঁচি বা কাশির সময়ে মুখ ঢেকে রাখা , কোনও জায়গায় অসুখ দেখলে সেখানে যাতায়াত বন্ধ করা আর সর্বোপরি আল্লাহতে বিশ্বাস রাখা।

এই নিয়ে ঠাট্টা তামাশা তো বটেই বিরুদ্ধতা আর রাগের প্রতিক্রিয়াও শুরু হয়েছে নেটজগতে। একজন বলেছেন, ‘হে করোনাভাইরাস, এই দলটাকেই পৃথিবী থেকে মুছে দাও।‘ কেউ আবার বলেছেন, ‘যারা অন্যের প্রাণ নেয় তারাও তাহলে প্রাণের ভয় পায় ?’ কেউ বলেছেন, ‘এমন সুযোগ আর পাওয়া যাবে না। করোনা এদের মেরে ভাল মানুষদের ছেড়ে দাও’। তবে যে যাই বলুক একটা কথা পরিষ্কার ইসলামিক স্টেট-ও একটা কথা জানে, ‘চাচা আপন প্রাণ বাঁচা’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *