Breaking News
Home / TRENDING / ত্রিপুরায় বিজেপির পুরুষ কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূলের মহিলা নেত্রী সুস্মিতা দেব

ত্রিপুরায় বিজেপির পুরুষ কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূলের মহিলা নেত্রী সুস্মিতা দেব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুক্রবার ত্রিপুরার আমতালিতে জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে সাংসদের গাড়ি। উঠেছে ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও। এই ঘটনার জন্য বিজেপির দিকেই অভিযোগ তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নেমেছে তৃণমূল। আমতালিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সেই সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হন সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরাও। আক্রান্তদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। বিজেপির পুরুষ কর্মীদের হাতে বিরোধী দলের নেত্রীকে হেনস্তা করার অভিযোগে অভিযুক্ত বিপ্লব দেব সরকার। প্রশ্ন উঠেছে, বিজেপি ও সংঘ পরিবার যখন মহিলাদের সম্মান দেওয়ার ওপর জোর দিচ্ছে। তখন কীভাবে ত্রিপুরায় বিজেপির পুরুষ কর্মীদের হাতে হেনস্তা হলেন সুস্মিতা।

শুক্রবার সকালে আগরতলায় এই কর্মসূচির সূচনা করেন সুস্মিতা দেব। ‘দিদির দূত’ গাড়ির মাধ্যমে জনসংযোগ শুরু হয় জেলায় জেলায়। তিনটি দলে ভাগাভাগি করে নেতা-কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছিলেন। সকলের সঙ্গে কথা বলে সমস্যা শুনছিলেন। কিন্তু কর্মসূচি শুরু হতেই আক্রান্ত হলেন সুস্মিতা। ইতিমধ্যে ত্রিপুরা তৃণমূলের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। টুইটে নিন্দায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় তৃণমূলের নয়া রণকৌশলের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন সুস্মিতা । জানানো হয়েছিল, ত্রিপুরার ৮টি জেলা, ৫৮টি ব্লক ও ২০টি শহরে হবে জনসংযোগ কর্মসূচি। স্টিয়ারিং কমিটির সদস্যদের এই জনসংযোগের জন্য তিনটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। আগামী ২ নভেম্বর শেষপর্যন্ত এই কর্মসূচি চলবে। সেই মতোই শুক্রবার থেকে ত্রিপুরার পথে নামলেন তৃণমূলের নেতা কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *