Breaking News
Home / TRENDING / ৩ মাসের মধ্যে গোয়ায় সরকার গড়বে TMC : Abhisek

৩ মাসের মধ্যে গোয়ায় সরকার গড়বে TMC : Abhisek

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

২০০ পার করবে বলেও ৭০-এ আটকে গিয়েছে। এভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার গোসাবা উপনির্বাচন নিয়ে প্রচারে গিয়ে তিনি বলেন, “এবার ২০০ পার দাবি করেও ৭০-এ আটকে গেছে ওরা। সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। মানুষ দু’হাতে তৃণমূল নেত্রীকে ভরিয়ে দিয়েছেন। এর আগে উপনির্বাচনেও ৩-০ হয়েছে। এবারও ৪-০ করতে হবে।” তিনি আরও বলেন, “কংগ্রেস, সিপিএমকে একটা ভোটও দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা। কংগ্রেস, সিপিএমের কোনও নীতি নেই। কখনও বিজেপির সঙ্গে আপোস করেছে, কখনও তাদের কাছে মাথা নিচু করেছে।  সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে আইএসএফের সঙ্গে জোট করেছে ওরা।”

অভিষেকের কথায়, ‘‘গোটা ভারত আজ তাকিয়ে দেশনেত্রী মমতার দিকে। কারণ একমাত্র তিনি-ই পারেন বিজেপি-কে হারিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে।’’ তিনি আরও বলেন, ‘‘দেশের যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের স্বাধীনতা নেই, সেখানেই বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নামবেন মমতা। কারণ তিনিই আসল দেশনেত্রী।’’ 

ভোটের সময় বিজেপি-র প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে অভিষেক বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে এখানে এসে বলে গিয়েছিলেন, সুন্দরবনকে আলাদা জেলা করে তার উন্নয়নে ২ লক্ষ কোটি টাকা দেব। আজ যখন আবারও একটা ভোটের সামনে দাঁড়িয়ে গোসাবা, কোথায় গেলেন বিজেপি-র নেতারা? দিল্লি, মধ্যপ্রদেশের নেতাদের কথা না হয় ছেড়ে দিলাম, করোনা বা আমপানের সময় বিজেপি-র স্থানীয় নেতাদেরও দেখেছেন কি? এটাই হল তৃণমূলের সঙ্গে বিজেপি-র পার্থক্য।’’ তিনি আরও বলেন, ‘‘আগামী ৩ মাসের মধ্যে গোয়া এবং দেড় বছরের মধ্যে ত্রিপুরায় তৃণমূলের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন হবে। বিজেপি-র ক্ষমতা থাকলে আটকে দেখাক।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *