Breaking News
Home / TRENDING / আজ সেনাবাহিনী স্তরে ফের আলোচনা চিনের সঙ্গে, কূটনৈতিক উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি রাজনাথের

আজ সেনাবাহিনী স্তরে ফের আলোচনা চিনের সঙ্গে, কূটনৈতিক উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি রাজনাথের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লাদাখের উত্তেজনা নিয়ে আজ ফের আলোচনায় বসছে ভারত ও চিনের সেনাবাহিনীর অফিসাররা। সূত্রের খবর, ১৫ জুন গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে আজ ফের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিনের সেনার উচ্চপদস্থ অফিসাররা। তবে সেনা তরফ থেকে এই বৈঠক নিয়ে সরাসরি এখনও কিছু জানানো হয়নি। পাশাপাশি কূটনৈতিক স্তরে চিনকে কোণঠাসা করতে শুরু করেছে ভারত। 

গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর থেকে দু’দেশের পরিস্থিতি ক্রমশ অবনতি হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উভয়পক্ষই বিশাল সেনা মোতায়েন করেছে। জানা গিয়েছে, অস্ত্রশস্ত্র সহ উভয়পক্ষে এক হাজারেরও বেশি সেনা ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে। এই আবহে সেনা অফিসারদের আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতকাল রবিবার লাদাখে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, জওয়ানদের নিরাপত্তার প্রয়োজনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রের ব্যবহার করা হবে। তবে প্রথমে আক্রমণ চালাবে না ভারত। 

অন্যদিকে কূটনৈতিক মহলেও চিনকে কোণঠাসা করতে তৎপর ভারত। এই ঘটনায় আগেই আমেরিকাকে পাশে পেয়েছে নয়াদিল্লি। এবার রাশিয়ার সমর্থন আদায়ের জন্য আলোচনা চালাচ্ছে ভারত। আজ ত্রিদেশীয় বৈঠকে যোগ দিতে রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। ওই বৈঠকে ভারতের পাশাপাশি থাকবে চিনও। ওই সফরে চিনের কোনও প্রতিনিধির সঙ্গে কোনও আলোচনা করবেন না বলে জানিয়েছেন রাজনাথ সিংহ। তবে ভারত-রাশিয়া-চিনের এই ত্রিদেশীয় বৈঠকে লাদাখ প্রসঙ্গ উঠবে বলেই মনে করা হচ্ছে।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *