চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বর্ষার ভরা মরসুমে শহর কলকাতার বাজারে এলো জলের রুপোলি ফসল। কিন্তু খাদ্য রসিক বাঙালি ইলিশ (Hilsa) রসনায় বাধ সেধেছে আকাশছোঁয়া দাম। ইতিমধ্যে শহর কলকাতায় যে সমস্ত ইলিশের আমদানি হচ্ছে তার পরিমাণ অনেকটাই কম, এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের বাজার সম্বন্ধীয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। কারণ এখনও পর্যন্ত ইলিশের আমদানি সেভাবে শহর কলকাতার বাজারে হয়নি। আরও একটু বর্ষা এলে মোহনার ধারে এসে ডিম পারবে ইলিশ। আর তখনই ধরা পড়বে অসংখ্য ইলিশ। সেক্ষেত্রে শহর কলকাতার বাজারে ইলিশের দাম অনেকটাই কমবে বলে আশাবাদী টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।
পাশাপাশি তিনি জানিয়েছেন, শহর কলকাতার বাজারে যেমন শিয়ালদহের কোলে মার্কেটে যে সমস্ত ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেগুলো মূলত কোল্ডস্টোরেজের। অনেক আগেই মাছগুলি কোল্ডস্টোরেজে রাখা হয়েছিল। বর্ষার মৌসুম পড়তে সেই সমস্ত মানুষ গুলিকে বাজারে আনা হয়েছে। বাজারের ইলিশের অভাবে তার দাম অনেক বেশি প্রতি কেজিতে ১৬০০ থেকে ১৭০০ টাকা দাম ধার্য্য করা হচ্ছে। কিন্তু এই ইলিশের স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে । তাই আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহের মধ্যেই শহর কলকাতার বাজারে আরো বেশি সংখ্যক ইলিশ আমদানি হবে। সেক্ষেত্রে দামও কমবে বলে আশা করা যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news