Breaking News
Home / TRENDING / কংগ্রেস আমলে যুদ্ধ ছাড়াই ১০০ বর্গকিমি দখল করেছে চিন, মনমোহনের পাল্টা যুক্তি বিজেপির

কংগ্রেস আমলে যুদ্ধ ছাড়াই ১০০ বর্গকিমি দখল করেছে চিন, মনমোহনের পাল্টা যুক্তি বিজেপির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার এক সপ্তাহ পর আজ এ নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। পাশাপাশি সর্বদলীয় বৈঠকে চিন নিয়ে মোদীর করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি। পাল্টা বিজেপির তরফ থেকেও আক্রমণ শানিয়ে এল।

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। সৈনিকদের এই বলিদান ব্যর্থ হওয়া উচিত নয়। আমার ইতিহাসের এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমাদের সরকারের নেওয়া পদক্ষেপ ও সরকার দ্বারা গৃহীত সিদ্ধান্ত তৈরি করবে ভবিষ্যতে এই সমস্যা কতটা মোকাবিলা করা সম্ভব।” ভারত ও চিনের বর্তমান পরিস্থিতি নিয়ে মনমোহন সিংহের করা এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল।

একইসঙ্গে নাম না করে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য একটি চিঠি লেখেন মনমোহন সিংহ। সেই চিঠিতে মোদীর পূর্বসূরী বলেন, “যিনি দেশকে নেতৃত্ব দেন, তাঁর কাঁধের ওপর কর্তব্য পালনের দায়িত্ব রয়েছে। আমাদের গণতন্ত্রে এই দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। তাই দেশের সুরক্ষা নিয়ে কোনও কিছু বলার সময় নিজের কথার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত। ভারতের প্রধানমন্ত্রীর ব্যবহৃত কথাকে যাতে চিন হাতিয়ার না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।”

মনমোহনের এই মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে কংগ্রেসের কড়া সমালোচনা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এদিন তিনি পাল্টা টুইট করে বলেন, “বর্ষীয়ান কংগ্রেস নেতা ও তাঁর দলের উচিত জওয়ানদের বারবার অপমান না করা এবং তাঁদের সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলা” একইসঙ্গে টুইট করে নাড্ডা দাবি করেন, “ডঃ মনমোহন সিংহ সেই দলের, যে দল অসহায়ভাবে ৪৩,০০০ কিমি ভারতীয় ভূখণ্ড চিনের কাছে আত্মসমর্পণ করেছে। ইউপিএ আমলে কোনও যুদ্ধ ছাড়াই চিন ভারতীয় ভূখণ্ড দখল করেছে।” পাশাপাশি তিনি আরও দাবি করেন, “২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিবেশী দেশ চিন ৬০০ বার ভারতের ওপর আক্রমণ করেছে। তৎকালীন কংগ্রেস সরকার ১০০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড ‘অবজ্ঞা করে আত্মসমর্পণ করেছে চিনের কাছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *