Breaking News
Home / TRENDING / এবার আরও বেশি ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি, হুঙ্কার রাজনাথের

এবার আরও বেশি ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি, হুঙ্কার রাজনাথের

ওয়েব ডেস্ক:
রাজনাথ সিংহ’র মতে গতবারের চেয়েও বেশি ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের থেকেও এবার বেশি ভোটে জিতবে গেরুয়া শিবির।
এদিন একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “সুস্থ গণতন্ত্রে হিংসাত্মক রাজনীতির কোনও জায়গা নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গে এই হিংসাত্মক রাজনীতি অনেকটা জায়গা করে নিয়েছে। তার থেকেও বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার হল সেখানকার মুখ্যমন্ত্রী তা থামাতে ব্যর্থ হচ্ছেন।”
সোমবার কংগ্রেসের তোলা ‘হিন্দু উগ্রপন্থা’ নিয়েও তোপ দাগেন রাজনাথ। কংগ্রেসের নিন্দা করে তিনি বলেন, বিজেপির লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। “সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই। এই ধরনের মন্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজেপির লড়াইকে দুর্বল করে দিচ্ছে। কংগ্রেস ২০০৮ সালেও এমনই মন্তব্য করেছিল, তখন মনমোহন সিংহ বলেছিলে্‌ন, কেবল ভারতই নয় পাকিস্তানও সন্ত্রাসবাদে আক্রান্ত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *