Breaking News
Home / TRENDING / সপ্তমে সর্তক কমিশন, আগামীকাল থেকেই প্রাক নির্বাচনী সফরে বিবেক

সপ্তমে সর্তক কমিশন, আগামীকাল থেকেই প্রাক নির্বাচনী সফরে বিবেক

নিজস্ব সংবাদদাতা:
সপ্তম তথা শেষ দফা ভোটের আগে সতর্ক কমিশন। আগামী রবিবার ১৯ মে শেষ দফা ভোট। তার আগে রাজ্যের যেসব লোকসভা আসনে ভোটপর্ব রয়েছে সেইসব জায়গা পর্যবেক্ষণে যাচ্ছেন বিবেক দুবে। ১৫ মে তিনি যাবেন জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও যাদবপুরে। ১৬ মে যাবেন দমদম, বারাসাত ও বসিরহাটে। ১৭ মে তার যাওয়ার কথা রয়েছে কলকাতার উত্তর ও দক্ষিণে। এইসব এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি। সেইসঙ্গে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করবেন বিবেক দুবে।
এদিকে ৯ টি কেন্দ্রের প্রতিটি হোটেল ও লজে চলছে কড়া নজরদারী। অপ্রীতিকর ঘটনা এড়াতেই নির্বাচন কমিশানের এই উদ্যোগ। প্রসঙ্গত, বিগত দফাগুলিতে বেশ কয়েক জায়গায় হিংসাত্মক ঘটনার কথা সামনে এসেছে। বিশেষ করে কেশপুরে। যেখানে দফায় দফায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়, বোমাবাজি চলে। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উপর হামলা হয়। কেশপুরে পুননির্বাচনের দাবি ওঠে ফলে নড়ে চড়ে বসেছে কমিশন। সেই কারণেই বিবেক দুবের এই প্রাক নির্বাচনী সফর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *