Breaking News
Home / TRENDING / মোদি-ঝড় থেকে ভাইপোকে বাঁচাতে ডায়মন্ড হারবারে জোড়া সভা মমতার

মোদি-ঝড় থেকে ভাইপোকে বাঁচাতে ডায়মন্ড হারবারে জোড়া সভা মমতার

নীল রায়:

ভাইপোকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে ১৬ মে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পাল্টা জনসভার কর্মসূচি নিলেন তিনি। আগামীকাল বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও মন্দিরবাজারে সভা করবেন মোদি। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থীর নীলাঞ্জন রায়ের পক্ষে সভা করবেন তিনি। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন বিদায়ী সংসদ সদস্য তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের নির্ধারিত জনসভা থেকে মোদি যে তাঁর ভাইপোকে নিশানা করে বিজেপির হয়ে ভোট চাইবেন তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের কাছে। কারণ নরেন্দ্র মোদি বাংলায় যতগুলি প্রচার সভা করেছেন সবাকটিতেই নিশানা করেছেন পিসি ভাইপো জুটিকে। তাই ডায়মন্ড হারবারের পর মন্দিরবাজারে সভা করেও যে একই সুরে কথা বলবেন মোদি, তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে মথুরাপুরের বিজেপি প্রার্থীর পক্ষে মোদির জনসভা হলেও সেখানেও যে তিনি অভিষেককেই টার্গেট করে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে নিশ্চিত তৃণমূল নেতৃত্ব। তাই তড়িঘড়ি ডায়মন্ড হারবার ও মন্দিরবাজারে জোড়া জনসভা করার বিষয়ে মনস্থির করেছেন মমতা।

ইতিমধ্যে জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীকে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। নেত্রীর নির্দেশ পেয়ে শুভাশিস চক্রবর্তী ডায়মন্ড হারবার ও মন্দিরবাজারে জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল নেতার কথায়, “এই জেলার যে প্রান্তেই জনসভা করুন নরেন্দ্র মোদি, সেখান থেকেই তিনি টার্গেট করবেন অভিষেককে। সেই প্রভাব যাতে কোনওভাবেই ডায়মন্ড হারবার নির্বাচনে না পড়ে সেই ব্যবস্থা করতেই মুখ্যমন্ত্রী জোড়া জনসভার কর্মসূচি নিয়েছেন।” ১৯ মে ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *