নিজস্ব সংবাদদাতাঃ
মোদী হাওয়া কি কাজে আসছে না? এই প্রশ্নের উত্তরে রাজনাথ সিং-এর সাবধানি মন্তব্য, ‘এই নির্বাচনে লড়াই হয়েছিল রাজ্যের ইস্যুগুলির ওপর নির্ভর করে। রাজ্য সরকারগুলির কাজের ওপরেই এই ফল হয়েছে।’ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নীতির খারাপ প্রভাব পড়েনি বিধানসভা ভোটের ফলাফলে, বলে মন্তব্য করলেন রাজনাথ। কার্যত প্রধানমন্ত্রীকে আড়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। যদিও নির্বাচনী প্রচারে যথেষ্টই ঘাম ঝরিয়েছিলেন মোদী।
সংসদের বাইরে আজ রাজনাথকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। ভোট গণনায় তখন ক্রমশ পিছিয়ে পড়ছে গেরুয়া ব্রিগেড। রাজনাথকে প্রশ্ন করা হয়, পাঁচ রাজ্যে নির্বাচনের এই ফল কি কেন্দ্রের বিভিন্ন নীতির ফল?
বিষয়টি একেবারেই উড়িয়ে দেন রাজনাথ সিং। বলেন, বিধানসভায় রাজের নীতির প্রভাব পড়েছে, কেন্দ্রের নয়। এই যুক্তি দিতে গিয়ে রাজনাথ বলেন, তেলঙ্গানায় কংগ্রেস টিডিপি ও সিপিএমের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছিল। কিন্তু বিপুল ভোটে পরাজিত হয়েছে। আঞ্চলিক ইস্যুর কারণেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news