Breaking News
Home / TRENDING / রাজকুমার রায়ের জন্য কলকাতা পথে নামবে কবে?

রাজকুমার রায়ের জন্য কলকাতা পথে নামবে কবে?

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :

রায়গঞ্জের শিক্ষক ও প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের হত্যা নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ছে জেলা থেকে জেলায় । তবে এই শিক্ষকের জন্য আন্দোলনের আগুন কলকাতায় পৌঁছতে কতদিন লাগবে? এদিন রাজকুমার রাস্মরণে মৌন মিছিল হল বেলদায়। সোমবার বেলদাতে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে মিছিল সারা বেলদা শহর পরিক্রমা করে। এদিন মিছিলে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এদিনের মিছিলে প্ল্যাকার্ড হাতে শিক্ষকদের একটাই দাবী ছিল সমস্ত ভোট কর্মীদের জীবনের নিরাপত্তা নির্বাচন কমিশন কে দিতে হবে। মিছিল থেকে দাবী ওঠে অবিলম্বে রাজকুমার রায়ের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েও এই খুনের ঘটনায় সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *