নিজস্ব সংবাদদাতা :
কর্ণাটকের রাজনৈতিক চিত্রে নয়া মোড়। যে ভিডিও ক্লিপটির ওপর ভরসা করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন তাঁদের কাছে রেকর্ড আছে, তা ভিত্তিহীন। কোনও বিরোধী নয়, চাঞ্চল্যকর এই তথ্য জানালেন কংগ্রেসেরই বিধায়ক শিবরাম হেব্বা। এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে হেব্বা বলেন, আস্থা ভোটের দিন তাঁকে ও তাঁর স্ত্রীকে বিজেপি মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছে বলে গুজব রটায় কংগ্রেস । এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একটি অডিও ও ভিডিও টেপ জারি করেছিল কংগ্রেস, যার কোনও সত্যতা নেই বলে জানিয়েছেন হেব্বা। তিনি আরও বলেন আস্থা ভোটের দিনই কথাটি সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন হেব্বা। কিন্তু দল তাঁকে তা করতে দেয়নি। এই পোস্ট সামনে আসার পরই ড্যামেজ কন্ট্রোলে নামে কংগ্রেস । তবে কংগ্রেসের এই ভূমিকা সামনে আসায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। এরইমধ্যএ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কুমারস্বামী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news