Breaking News
Home / TRENDING / আগ্নেয়অস্ত্র সহ কুখ্যাত বাংলাদেশী দুষ্কৃতী ধৃত

আগ্নেয়অস্ত্র সহ কুখ্যাত বাংলাদেশী দুষ্কৃতী ধৃত

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগনা :

বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে এসে ঘাটি গেঁড়ে থাকা এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ ৷ধৃতের নাম বাদশা মিঞাঁ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ কালোপুর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি দেশী বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ ৷ ওই দুষ্কৃতী কয়েক বছর আগে বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে চোরাপথে এপারে এসে, কালোপুর এলাকায় এক যুবতীকে বিয়ে করে নাম পাল্টে পাকাপাকি আস্তানা তৈরি করে। গোয়েন্দা সূত্রের খবর বাদশা বাংলাদেশের ত্রাস ছিল। জামাত গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল তার। এছাড়া তার নামে বাংলাদেশের বিভিন্ন থানায় অসামাজিক কাজকর্মের অভিযোগ আছে। ধৃতকে সোমবার বনগাঁ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ । বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *