Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে

রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে

নীল রায়।

কলকাতা হাইকোর্টের (Calcutta High court) রায় বড়সড় ধাক্কা খেলো সিবিআই। মঙ্গলবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের আগাম জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। গত প্রায় তিন সপ্তাহ ধরে সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলা চলছিল রাজীব কুমারের। এরইমধ্যে আলিপুর আদালত রাজীব কুমারের (Rajiv Kumar) আগাম জামিনের আবেদন না মঞ্জুর করেছিল। তাতে চাপ বেড়েছিল রাজীব কুমারের ওপর। কিন্তু এদিন জামিন মঞ্জুর হওয়ায় সুরাহা পেলেন রাজ্যের গোয়েন্দা প্রধান।

জেরা করতে গেলে অন্তত ৪৮ ঘণ্টা আগে রাজীব কুমারকে নোটিশ দিতে হবে সিবিআইকে (CBI)। গত প্রায় ১৫ দিন ধরে রাজ্য সরকারের খাতায়-কলমে ছুটিতে ছিলেন রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে মুখ্যসচিব পর্যন্ত তাঁর কোনও খোঁজ দিতে পারেননি সিবিআইকে। মনে করা হচ্ছে এরপর সুপ্রিম কোর্টে আবেদন করবে সিবিআই। কারণ আদালতে বহুবার তাঁরা জানিয়েছেন, এই বৃহত্তর ও ষড়যন্ত্রের কিনারা করতে গেলে রাজীব কুমারকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তবে এখন দেখার বিষয় এই যে রাজীব কুমার কখন জনসমক্ষে আসেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *