Breaking News
Home / TRENDING / পুজোর মুখে আহিরীটোলা থেকে গ্রেফতার মাদক পাচারকারী

পুজোর মুখে আহিরীটোলা থেকে গ্রেফতার মাদক পাচারকারী

সূর্য সরকার।

পুজোর সময় শহরে মাদক পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে। সোমবার রাতে বিপুল পরিমান মাদক সহ কলকাতা পুলিশের (Kolkata police) নারকটিক সেল একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে রাতে উত্তর কলকাতার আহেরিটলা লঞ্চ ঘাটের কাছে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই রাজা চৌধুরী নামে ২১ বছর বয়সী এক তরুণকে ৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুজোর সময় শহরের অন্দরে খুচরো মাদকের চাহিদা বেড়ে যায়। সেই কারণেই গুপ্ত পথে শহরে মাদক আনানো হয়। তবে পুজোর আগে মাদক পাচার রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। লালবাজারও প্রায় ব্লক রেড চালাচ্ছে, যাতে এখনও পর্যন্ত কয়েক হাজার কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তা ছাড়াও ভিন্ন রকমের মাদকও উদ্ধার হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *