নিজস্ব প্রতিবেদন:
জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে হওয়া ২০টি মামলার আজ শুনানি করবে সুপ্রিম কোর্ট। জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি, কাশ্মীরি নেতাদের গৃহবন্দি করে রাখার মতো বিষয়গুলি নিয়ে আজ রায় দেবে সর্বোচ্চ আদালত।
কাশ্মীরের কিছু নেতা প্রায় ১ মাস ধরে গৃহবন্দি রয়েছে। তাঁদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে তাঁদের পরিজনেরা, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই অভিযোগ তুলে একাধিক মামলা করা হয় সুপ্রিম কোর্টে। এছাড়া ৩৭০ এর সাংবিধানিক বৈধতা নিয়েও আজ রায় দেবে সর্বোচ্চ আদালত। এমনকি খতিয়ে দেখা হবে উপত্যকার রাজনৈতিক পরিস্থিতি। এর আগে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নিজে কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন বলে জানিয়েছিলেন।
এদিকে রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানায় কংগ্রেস। সোমবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ বলেন, জম্মু-কাশ্মীরের জনজীবন স্তব্ধ। গত দু’মাস ধরে বন্ধ যাবতীয় ব্যবসা। এর ফলে ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি। তবে কংগ্রেসের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাই নির্বাচন কমিশন ভোট করতে এগিয়ে এসেছেন।
উল্লেখ্য, গতকাল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জম্মু-কাশ্মীরের ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ওই দিনই। তবে রাজ্যের মোট ১৬ টি ব্লকের মধ্যে ১০টিতে এই নির্বাচন হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news