সূর্য সরকার।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল৷ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ও সিবিআই মামলার শুনানি মুলতুবি করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মধুমতী মিত্র জানিয়ে দেন, আপাতত মুলতুবি করা হল রাজীব মামলা। বিচারপতি জানিয়েছেন, এই মামলার ফের শুনানি হবে ২৭ অগস্ট। এইদিন আদালতের তরফ থেকে জানানো যায়, সিবিআইয়ের আইনজীবী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ব্যস্ত থাকায়, এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়৷ এর মধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না বলে জানানো হয়েছে৷
অন্যদিকে, বিচারপতি মধুমতী জানিয়েছেন, আগের যে নির্দেশ ছিল, যে রাজীব কুমারের বিরুদ্ধে এখনই তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, তা ২৭ তারিখ পর্যন্ত বহাল থাকবে। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর চিটফান্ড মামলায় রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পেয়েছেন। এর মধ্যেই গত সপ্তাহের শুক্রবার রাজীবকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। কিন্তু শুক্রবার সকালে দু’জন সিআইডি আধিকারিকের হাত দিয়ে রাজীব কুমার চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানান, ১৯ তারিখ কোর্টে মামলা রয়েছে। তারপর তিনি জেরায় আসবেন। কিন্তু সিবিআই তাদের সিদ্ধান্ত অনড়। ওই সিআইডি আধিকারিকদের দিয়ে রাজীবকে বার্তা পাঠানো হয়, তাঁকে আসতেই হবে। শেষ পর্যন্ত শুক্রবার দুপুর দুটোর সময়ে সিজিও-তে হাজিরা দিতে বাধ্য হন রাজীব কুমার। চিটফান্ড তদন্তে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। কিন্তু আদালতের থেকে রক্ষাকবচ নিয়ে রেখেছেন রাজীব।
সারদা মামলায় রাজীব কুমারকে শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news