Breaking News
Home / TRENDING / আজই গ্রেফতার চিদাম্বরম! জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

আজই গ্রেফতার চিদাম্বরম! জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

ওয়েব ডেস্ক:

চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ হয়ে গেল দিলি হাইকোর্টে। ফলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির সম্ভাবনা বাড়ল। এরপর তদন্তকারীরা তাঁকে হেফাজতে পেতে পারে বলে জল্পনা। উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমকে গ্রেফতারের জন্য একাধিক বার আদলতের দ্বারস্থ হয়েছে তদন্তকারীরা। তাঁদের আবেদন খারিজ করে আদালত চিদাম্বরমের রক্ষকবচের মেয়াদ বেশ কয়েক বার বাড়িয়েছিল।

প্রসঙ্গত, গত দেড় বছর ধরে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কিন্তু আজ ইডির তরফের আইনজীবী আদালতকে জানান, এতে করে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পাল্টা যুক্তি দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবীও। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তলব করেছে, চিদাম্বরম তখনই ছুটে গিয়েছেন। যেহেতু প্রাক্তন মন্ত্রী তদন্তে সব রকমের সাহায্য করেছেন, তথাপি তাঁকে হেফাজতে নেওয়ার কোনও মানে হয় না বলে যুক্তি দেন আইনজীবী।

কিন্তু, এ বার আর আদলত এই যুক্তি মানতে চায়নি, বরং কড়া পদক্ষেপের দিক নির্দেশ করেন বিচারক। খারিজ করে দেওয়া হয় চিদাম্বরমের গ্রেফতারিতে স্থগিতাদেশের আবেদন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *