Breaking News
Home / TRENDING / নীতি আয়োগের বৈঠকে যাবেন না, চিঠি দিয়ে মোদীকে জানালেন মমতা

নীতি আয়োগের বৈঠকে যাবেন না, চিঠি দিয়ে মোদীকে জানালেন মমতা

নীল রায়। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে নীতি আয়োগের বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। আগামী ১৫ জুন কেন্দ্রীয় সরকারের ডাকা এই বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী লেখা একটি চিঠি সংবাদমাধ্যমের হাতে এসেছে। ৬ জুন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা এই চিঠিতে নিজের নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার নয়টি কারণ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি উল্লেখ করেছেন রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা। ২০১৪ সালের ১৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগের সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ধারাবাহিক ভাবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। কথা হয়েছে রাজ্য তথা দেশের উন্নয়নমূলক কাজ নিয়ে। নীতি আয়োগের বেশি ভাগ বৈঠকেই হাজির হননি বাংলার মুখ্যমন্ত্রী। মাঝে অর্থমন্ত্রী অমিত মিত্র কয়েকটি বৈঠকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও, নবান্ন সূত্রে খবর এবার আর কোনও প্রতিনিধিকে বৈঠকে পাঠাবেন না মুখ্যমন্ত্রী। হাজারও রাজনৈতিকবৈরিতা সত্ত্বেও কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু নিয়মিত যোগ দিয়েছেন নীতি আয়োগের বৈঠকে। প্রশ্ন উঠছে, রাজ্যের উন্নয়নের থেকে কি রাজনৈতিক বৈরিতা বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “দেশের তথা রাজ্যের উন্নয়নে সহযোগিতার মানসিকতা নেই মুখ্যমন্ত্রীর।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *